Ad Code

তাসকিন-নাহিদ ঝড়ে কাঁপবে পাকিস্তান? বাংলাদেশের সম্ভাব্য একাদশে বড় চমক!

 


বাংলাদেশ একাদশে খালেদ আহমেদ ও হাসান মুরাদের জায়গায় যথাক্রমে তাসকিন আহমেদ এবং নাহিদ রানাকে দেখা যেতে পারে। এছাড়া সাদা বলের ক্রিকেটে দারুণ ফর্মে থাকা শরিফুল ইসলাম দলে জায়গা পাওয়ার দাবিদার হয়ে উঠেছেন, যা এবাদত হোসেনের অবস্থানকে চাপে ফেলতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
১. মাহমুদুল হাসান জয়
২. সাদমান ইসলাম
৩. মুমিনুল হক
৪. নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক)
৫. মুশফিকুর রহিম
৬. লিটন দাস (উইকেটরক্ষক)
৭. মেহেদী হাসান মিরাজ
৮. তাইজুল ইসলাম
৯. তাসকিন আহমেদ
১০. শরিফুল ইসলাম
১১. নাহিদ রানা

অন্যদিকে পাকিস্তান সম্ভবত দুই স্পিনার সাজিদ খান ও নোমান আলিকে নিয়ে মাঠে নামবে। ফলে চার পেসারের মধ্য থেকে দুজনকে বেছে নিতে হবে তাদের। দলে ইমাম-উল-হক ফিরে আসায় ওপেনিংয়ে নতুন মুখ হিসেবে আবদুল্লাহ ফজল অথবা আজান আওয়াইসের একজনের অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ:
১. ইমাম-উল-হক
২. আবদুল্লাহ ফজল / আজান আওয়াইস
৩. শান মাসুদ (অধিনায়ক)
৪. বাবর আজম
৫. সৌদ শাকিল
৬. মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক)
৭. সালমান আলি আগা
৮. শাহিন আফ্রিদি
৯. নোমান আলি
১০. খুররম শাহজাদ / হাসান আলি
১১. সাজিদ খান

Post a Comment

0 Comments