Ad Code

নতুন বিতর্কে পাকিস্তান ক্রিকেট: নেতৃত্ব ও নির্বাচনের প্রশ্নে রিজওয়ান ও বাবর আজমের ক্ষোভ

 

ক্রিকেট নিউজ

নিউজিল্যান্ড সফরে হোয়াইট বল সিরিজে পাকিস্তানের বাজে পারফরম্যান্সের কয়েকদিন পর, পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান এবং তারকা ব্যাটসম্যান বাবর আজম পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর চেয়ারম্যান মোহসিন নাকভির সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। তারা টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়ার কারণ জানতে এবং অধিনায়ক হিসেবে আরও ক্ষমতা চাওয়ার জন্য এই বৈঠকের উদ্যোগ নিচ্ছেন।

টেলিকম এশিয়া স্পোর্টসকে দেওয়া এক প্রতিবেদনে পিসিবির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রিজওয়ান এবং বাবর দুজনেই হতাশ হয়েছেন তাদের বাদ পড়ার সিদ্ধান্তে। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নতুন অধিনায়ক সালমান আগার অধীনে তরুণদের সুযোগ দিতে গিয়ে এই দুই অভিজ্ঞ খেলোয়াড়কে দলে রাখা হয়নি। রিজওয়ান বিষয়ে সরাসরি চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে চান।

গত বছর অক্টোবর থেকে রিজওয়ান হোয়াইট বলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করলেও, তাকে জিম্বাবুয়ে সফরে বিশ্রামে রাখা হয় এবং কেবল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেওয়া হয়। নিউজিল্যান্ডে - ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর রিজওয়ান বলেন, “টি-টোয়েন্টির বিষয়ে আমি কিছু বলতে পারি না, এটা আমার হাতে নেই। ওডিআইতে যেমন আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ নেই, তেমনি এখানে সিদ্ধান্ত নিয়েছে ওরাই, আমরা শুধু মেনে নিয়েছি।

সূত্রের মতে, রিজওয়ান এবং প্রধান কোচ আাকিব জাভেদের মধ্যে ম্যাচের একাদশ নির্বাচন নিয়ে বিরোধ দেখা দেয়। প্রথম দুই ম্যাচে রিজওয়ান চেয়েছিলেন পাঁচজন নিয়মিত বোলার খেলুক, কিন্তু কোচের পরিকল্পনায় খেলেছে চারজন মূল বোলার এবং বাকী ১০ ওভার সালমান আঘা ইরফান খানের মতো পার্টটাইমারদের দিয়ে করানো হয়। ফলস্বরূপ তারা দুজনে মিলে ১১৮ রান খরচ করেন।

এই পরিস্থিতিতে রিজওয়ান বোর্ডের কাছে একাদশ নির্বাচনের বিষয়ে আরও ক্ষমতা চাইতে যাচ্ছেন। এমনকি যদি তার দাবি পূরণ না হয়, তবে তিনি ওয়ানডে অধিনায়কত্ব থেকেও পদত্যাগ করতে পারেন বলে সূত্রে জানা গেছে। এদিকে, পিসিবি নতুন প্রধান কোচ খুঁজছে এবং কিছু বিদেশি কোচের সঙ্গে যোগাযোগও করেছে, পাশাপাশি কিছু সাবেক পাকিস্তানি খেলোয়াড়ের নামও বিবেচনায় রয়েছে।

বর্তমানে খেলোয়াড়রা পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যস্ত থাকবেন ১৮ মে পর্যন্ত। এরপর পাকিস্তান দল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের মুখোমুখি হবে। এই সময়ের আগেই রিজওয়ান তার টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়ার কারণ এবং ভবিষ্যতে অধিনায়ক হিসেবে তার স্বাধীনতার বিষয়টি পরিষ্কার করতে চান। এখন দেখার বিষয়, পিসিবি তার বক্তব্য কতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করে।

Post a Comment

0 Comments