ফুটবল খেলাই মারামারিঃ
পেরুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টে
প্রায়ই অদ্ভুত ঘটনার জন্ম দেয়, আর এবারও তার ব্যতিক্রম হয়নি। স্পোর্ত হুয়াকিয়া ও মাগদালেনার ম্যাচে ঘটে এক অবিশ্বাস্য কাণ্ড। ম্যাচের ৩৭ মিনিটে ২-১ গোলে এগিয়ে ছিল হুয়াকিয়া, ঠিক তখনই মাগদালেনার কোচিং স্টাফের একজন হঠাৎ বোতল হাতে রেফারির দিকে তেড়ে যান! পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে রেফারি পাল্টা প্রতিক্রিয়া দেখান—তিনি সোজা দৌড়ে এসে কোচিং স্টাফের ঘাড়ে জোরে লাথি মারেন, যার ফলে সেই কোচ সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন। এ ঘটনার পর মাঠে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে, এবং রেফারিকে রক্ষা করতে পুলিশ এসে হস্তক্ষেপ করে। উত্তেজনাকর কিছু মুহূর্ত কাটানোর পর, শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়।

0 Comments